পূর্বধলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

আপডেট : ০২ জুন ২০১৯, ১০:৩০ পিএম

নেত্রকোনার পূর্বধলায় বিজিবির সিপাহী ফারুক আহমেদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে দুদিন ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলেন, গত ২৮ মে তার বাবার বাড়িতে প্রথম দফা মারধর করেন স্বামী সিপাহী ফারুক। তারপর এখান থেকে পূর্বধলা তার স্বামীর বাড়িতে নিয়ে যৌতুকের দাবিতে নির্যাতন করে ঘরে তালা দিয়ে আটকে রাখেন স্বামী ফারুকসহ শ্বশুরবাড়ির লোকজন। এর আগে রড দিয়ে হাতে, পায়ে, উরুসহ শরীরের স্পর্শকাতর স্থানে কাঠ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করা হয় তাকে।

ঘটনার দুদিন পর প্রতিবেশীদের কাছে সংবাদ পেয়ে নিকটাত্মীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে ভর্তি করান নেত্রকোনা স্বাস্থ্য কমপ্লেক্সে। গৃহবধূর স্বজনরা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন।

নির্যাতনের শিকার গৃহবধূর মা জানান, তার জামাতা ফারুক আহমেদ চট্টগ্রাম বিজিবির ৮ ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত। ছুটিতে এসে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে ঘরে আটকে রাখে দুদিন। খবর পেয়ে পরে মেয়েকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। মেয়ের আধা কাঠা জমি নিজের নামে লিখে দিতে মেয়েকে বেঁধে স্বামী-শ্বশুরসহ কয়েকজন নির্যাতন চালায়।   এ ব্যাপারে কথা বলতে চট্টগ্রাম বিজিবির ৮ ব্যাটালিয়নে কর্মরত সিপাহী ফারুক আহমেদের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত