প্রতিবন্ধী ও দুস্থরা পেল বৈদ্যুতিক পাখা

আপডেট : ০৩ জুন ২০১৯, ০৯:০২ পিএম

এলাকার প্রতিবন্ধী ও গরীব মানুষের হাতে বৈদ্যুতিক পাখা তুলে দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির ধর্ম বিষয়ক সদস্য মাহমুদ হাসান সুমন।

সোমবার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঢালীকান্দি এলাকায় ৩০টি বৈদ্যুতিক পাখা বিতরণ করেন সুমন। ঈদের আগে নতুন বৈদ্যুতিক পাখা পেয়ে খুবই খুশি প্রতিবন্ধী ও গরীব মানুষগুলো।

ঢালীকান্দি গ্রামের স্বামী হারা তাসু বেগম। তিনি বলেন, আমার স্বামী নেই। আয় রোজগারেরও কেহ নেই। কষ্ট করে বিদ্যুতের লাইন ঘরে লাগাইছি। প্রচণ্ড গরমে ঘরে থাকা খুবই কষ্ট। ফ্যান পেলাম ভালো লাগছে। গরমটাও কমবে।

মাহমুদ হাসান সুমন বলেন, গ্রামটিতে কিছুদিন হলো বিদ্যুৎ এসেছে। সচ্ছল পরিবারগুলো বিদ্যুতের সকল সুবিধা ভোগ করছে। কিন্তু যারা গরিব তাদের বাড়িতে বিদ্যুৎ থাকলেও বৈদ্যুতিক পাখা নেই। তাই বিষয়টি যেনে তাদের হাতে বৈদ্যুতিক পাখা তুলে দিলাম। আমার আয়োজন সামান্য হলেও, তা দেখে সমাজের কিছু কিছু মানুষ নিজ নিজ এলাকায় এমন আয়োজন করলে ভালো হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। সেই অনুযায়ী শরীয়তপুর চরাঞ্চল চরভাগাতেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত