শুরু হয়ে গেছে ঈদের আনুষ্ঠানিকতা। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ পরবর্তী উৎসবের আয়োজন করে থাকেন। ঘরোয়া বা সামাজিক পার্টিরও আয়োজন করেন অনেকে। এ জন্য অনেকে হয়তো পার্টির মেকআপের কথাও ভাবছেন। পার্লারের আশায় না থেকে নিজেই ট্রাই করতে পারেন মেকআপের এই ৫ স্টাইল।
পোশাক-গয়নার সঙ্গে মিল রেখে মেকআপের সাজ দিতে পারেন। বিউটিশিয়ানদের ব্লক, ইনস্টাগ্রাম থেকে এবারের ঈদের সাজের জন্য এই স্টাইলগুলো বেছে নেওয়া হয়েছে।

পোশাকের রঙের সঙ্গে মেচিং করে কালারফুল লিপস্টিক বেছে নিতে পারেন। লাল ঠোঁটের সঙ্গে গাঢ় কালো চোখে আপনাকে বেশ গর্জিয়াস দেখাবে।

চোখের গাঢ় পাপড়ির উপর আইশ্যাডোর সঙ্গে মিল রেখে উজ্জ্বল মেকআপ এবং গ্লোসি লিপস্টিকে নিজেকে সাজান। আলাদা লুকে নজর কাড়বেন সকলের।

হালকা মেকআপের পর চোখে আইল্যাশ বসাতে পারেন। এরপর ব্রাউন কালারের লিপস্টিকে আপনাকে লাগবে মার্জিত এবং স্নিগ্ধ।

গোল্ডেন রঙের স্মোকি চোখ এবং গ্লোসি লিপস্টিকের কম্বিনেশনে সুন্দর একটা সাজ দিতে পারেন। এই সাজে যেকোনো পার্টিতে যেতে পারেন।

চোখের সাজে দুই ধরনের কালার সবসময় ট্রেন্ডি। চোখের নিচে পিংক শ্যাডো এবং উপরের অংশে কমলা রঙের শ্যাড ব্যবহার করে সবার নজর কাড়বেন।
