ঈদ উদ্‌যাপন করে ফেরার পথে দুবাইয়ে ১৭ জন নিহত

আপডেট : ০৭ জুন ২০১৯, ১০:০১ এএম

ঈদ উদ্‌যাপন শেষে ওমান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুবাইয়ে ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে এখনো বাংলাদেশি থাকার খবর পাওয়া যায়নি। ভারতীয় আছেন ৮ জন।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে ওই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইতিমধ্যে তারা চারজনকে চিকিৎসা দিয়েছেন। তিনজন এখনো হাসপাতালে।

দুবাই পুলিশ জানিয়েছে, ওই বাসে মোট ৩১ জন যাত্রী ছিলেন। ঈদ উদ্‌যাপন করতে তারা ওমানে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি আল রশিদিয়া এলাকায় একটি সাইনবোর্ডের সঙ্গে ধাক্কা খায়।

ওমান সরকারের মালিকানাধীন ওই বাসটি তাদের সব রুটের চলাচল এই ঘটনার পর স্থগিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত