বাজেট অধিবেশন

অস্ত্রবহন, মিছিলে ডিএমপির নিষেধাজ্ঞা

আপডেট : ১০ জুন ২০১৯, ০১:০৮ এএম

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সময় সংসদ ভবন সংলগ্ন এলাকায় অস্ত্র বহন ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার থেকে এ অধিবেশন শুরু হচ্ছে। গতকাল রবিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট এলাকায় এই আদেশ বলবৎ থাকবে।

রাজধানীর মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্তথেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানম-ি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত