অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, গত ২৬ মে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তলবি নোটিস পাঠিয়ে সিরাজুল ইসলাম মোল্লাকে দুদকে ডাকেন। ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলাম মোল্লাকে কমিশনে হাজির হতে বলা হয়।
×
