খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ৩

আপডেট : ১১ জুন ২০১৯, ০৩:১৮ পিএম

খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়ি গ্রামে কিশোরী (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগে কিশোরীটি পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের জঙ্গলে ছাগল চড়াতে গেলে কিশোরীকে একা পেয়ে একই গ্রামের ৩ কিশোর তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে রাতেই অভিযুক্ত যুবকদের আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- আল আমিন (১৭), জাহিদুল (১৬) এবং আমিনুল ইসলাম (১৮)। তারা তিনজন ভূয়াছড়ি গ্রামের বাসিন্দা। কাঠমিস্ত্রীর যোগালী কাজ করে বলে জানা গেছে। তাদের মধ্যে আল আমিন দীর্ঘদিন ধরে কিশোরীটিকে উত্ত্যক্ত করে আসছিল বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছে।

এদিকে মঙ্গলবার সকালে ভুক্তভোগী কিশোরীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসোন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কিশোরী নিজে বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামিদের আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত