কল্পনা চাকমা অপহরণ

হাল ছাড়েনি হিল উইমেনস ফেডারেশন

আপডেট : ১২ জুন ২০১৯, ১২:১৯ এএম

অপহরণ হওয়ার ২৩ বছরেও শুরু হয়নি তৎকালীন হিল উইমেনস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণ মামলার বিচার কাজ। অভিযোগ রয়েছে, মামলার তদন্ত শেষ হয়নি এখনো। তবে সংগঠনটি জানিয়েছে, তাদের আশা একদিন এর বিচার হবেই, তারা হাল ছেড়ে দেয়নি।

গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় সংগঠনটির লিখিত বক্তব্যে বলা হয়, কল্পনা চাকমা অপহরণ হওয়ার পর এ নিয়ে হাজার রকমের প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র করা হয়েছে। তবে হিল উইমেনস ফেডারেশন এখনো হাল ছেড়ে দেয়নি। এর সুষ্ঠু বিচার ও অপরাধীদের বিচার হতেই হবে।

আলোচনা সভায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বাসদ মার্কসবাদীর সদস্য মানস নন্দী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, হিল উইমেনস ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমাসহ আরও অনেকেই অংশ নেন।

সে সময় সংক্ষিপ্ত অলোচনায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া বলেন, ‘কল্পনা চাকমা অপহরণ মামলার তদন্তকাজই এখনো শেষ হয়নি। তদন্ত প্রতিবেদন জমা দিলে সেই প্রতিবেদনটাকে আমলে নেয় আদালত। প্রতিবেদনে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তখন এর বিচারকাজ শুরু হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমার ব্যক্তিগত একটা ধারণা ছিল যখন ১৯৯৭ সালে শান্তি চুক্তি হয়, তখন কল্পনাসহ যারা অপহৃত ছিল, তাদের জন্য একটা শেষ আশা ছিল হয়তো কোথাও না কোথাও কল্পনাকে পাওয়া যাবে। কিন্তু সেটা হয়নি। এই ২২ বছরে রাষ্ট্র আরও দমনমূলক ও বর্বর হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত