সংস্কৃতি ও ধর্মবিষয়ক চার দিনের আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে শুরু হবে। ৮ম সাউথ অ্যান্ড সাউথ-ইস্ট এশিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব কালচার অ্যান্ড রিলিজিয়ন (এসএসইএএসআর) শীর্ষক এ সম্মেলন চলবে ১৬ জুন পর্যন্ত। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনের বিষয়বস্তু ‘নদী ও ধর্ম : দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক’। এতে ৩০টি দেশ থেকে মোট ১৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সংবাদ সম্মেলনে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ৮ম এসএসইএএসআর সম্মেলনের প্রধান আহ্বায়ক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান, এসএসইএএসআর প্রেসিডেন্ট অধ্যাপক ড. অমরজিভ লোচন এবং ইউল্যাব মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের অধ্যাপক ড. সুমন রহমান উপস্থিত ছিলেন। এসএসইএএসআর বিশ্ব সভ্যতার উন্নয়ন ও সম্প্রীতির জন্য একটি অ্যাকাডেমিক সংস্থা। এর সঙ্গে ৮৫টি দেশের ৬০০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যুক্ত। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতি দুই বছর অন্তর এই সম্মেলন হয়। বিজ্ঞপ্তি
