সিডিএর নকশা বহির্ভূত ভবন: ২ মালিক কারাগারে

আপডেট : ১২ জুন ২০১৯, ১২:৪২ এএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার সিডিএ বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ রায় দেন।

সিডিএ অথরাইজড কর্মকর্তা-১ প্রকৌশলী মনজুর হাসান বলেন, নগরীর কল্পলোক আবাসিকে ছয়তলা ভবন নির্মাণের জন্য অনুমোদন নিয়ে নকশার বাইরে স্থাপনা নির্মাণ করে বি-১১৩ নম্বর প্লটের বাসিন্দা নুরু হোসেন ও বি-২৯ নম্বর প্লটের জামাল উদ্দিন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৯ মে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানি জারি করে আদালত।

মঙ্গলবার তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত