প্রাণের হলুদের গুঁড়াসহ ১৮ পণ্যের লাইসেন্স বাতিল

আপডেট : ১২ জুন ২০১৯, ১২:৫৪ এএম

রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রাণের হলুদের গুঁড়াসহ ১৮ পণ্যের লাইসেন্স বাতিল করেছে। গতকাল সংস্থাটির পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে লাইসেন্স স্থগিত ৪৩ পণ্যের মধ্যে ২৬টির স্থগিতাদেশ প্রত্যাহারও করা হয়েছে। আর দ্বিতীয় ধাপে ৯৩ পণ্যের পরীক্ষায় যে ২২টি নিম্নমানের পণ্য পাওয়া যায়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ১১টির লাইসেন্স স্থগিত এবং ২টির বাতিল করা হয়েছে। এ ছাড়া ৮টি পণ্যের লাইসেন্স না থাকায় মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিষ্টি মেলার লাচ্ছা সেমাই, ডাকানস ন্যাচারাল মিনারেল ওয়াটার, পুষ্টি সরিষার তেল, নূর স্পেশাল আয়োডিনযুক্ত লবণ, দাদা সুপার আয়োডিনযুক্ত লবণ, তিন তীর আয়োডিনযুক্ত লবণ, মদিনা, স্টারশিপ আয়োডিনযুক্ত লবণ, তাজ আয়োডিনযুক্ত লবণ, মোল্লা সল্ট আয়োডিনযুক্ত লবণ, প্রাণ হলুদের গুঁড়া, প্রাণ লাচ্ছা সেমাই, জেদ্দা লাচ্ছা সেমাই, ড্যানিশ কারি পাউডার, ড্যানিশ হলুদের গুঁড়া, চান চিপস ও অমৃত লাচ্ছা সেমাইÑএই ১৬টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে। যে ২৬টি পণ্যের লাইসেন্সের ওপর থেকে            

 স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে সেগুলো হলো দিঘী ড্রিংকিং ওয়াটার, আররা ড্রিংকিং ওয়াটার, এসিআই পিওর আয়োডিনযুক্ত লবণ, এসিআই পিওর ধনেগুঁড়া, মধুমতি আয়োডিনযুক্ত লবণ, ডুডলস নুডলস, প্রাণ কারি পাউডার, তীর সরিষার তেল, জিবি সরিষার তেল, ফ্রেশ হলুদের গুঁড়া, বাঘাবাড়ী স্পেশাল ঘি, মধুবন লাচ্ছা সেমাই, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, মিঠাই লাচ্ছা সেমাই, মধুফুল লাচ্ছা সেমাই, মেহেদী বিস্কুট, নিশিতা সুজি, মঞ্জিল হলুদের গুঁড়া, ডলফিন মরিচের গুঁড়া, ডলফিন হলুদের গুঁড়া, সূর্য মরিচের গুঁড়া, কিং ময়দা, গ্রিন ল্যান্ডস মধু, রূপসা ফার্মেন্টেড মিল্ক, শান হলুদের গুঁড়া ও মক্কা চানাচুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সার্ভিল্যান্সের খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের ৪০৬টি নমুনা ক্রয় করে পরীক্ষা করা হলে প্রথম ধাপে প্রাপ্ত ৩১৩টির পরীক্ষার প্রতিবেদনের মধ্যে ৫২টি নমুনা পাওয়া যায়। যার মধ্যে ৪৩টির লাইসেন্স স্থগিত এবং ৯টির লাইসেন্স বাতিল করা হয়। স্থগিত পণ্যের মধ্যে ৪২টির নমুনা পুনরায় সংগ্রহ করে হয়। বাংলাদেশ এডিবল অয়েল লি.-এর রূপচাঁদা ব্র্যান্ড সরিষার তেলের নমুনা সরবরাহ করেনি বিধায় লাইসেন্সের স্থগিতাদেশ বহাল রয়েছে। প্রাপ্ত ৪২টির মধ্যে ২৬টি মানসম্মত পাওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার এবং বাকি ১৬টির মান নিম্ন পাওয়ায় লাইসেন্স বাতিল করা হয়েছে।

অপর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় ধাপে প্রাপ্ত ৯৩ পণ্যের মধ্যে ২২টি নিম্নমানের পাওয়া যায়। এর মধ্যে থ্রি স্টার হলুদের গুঁড়া এবং খুসবু ঘির লাইসেন্স বাতিল করা হয়েছে। ১১টির লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং ৮টির লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা করা হয়েছে। ড্যানিশ ফুডস লি.-এর একটি পণ্যের লাইসেন্স আগেই বাতিল করা হয়েছে। লাইসেন্স স্থগিত হওয়া ১১ পণ্য হচ্ছে প্রাণ প্রিমিয়াম ঘি, রাঁধুনী ধনিয়া গুঁড়া, রাধুনী জিরার গুঁড়া, কুলসন লাচ্ছা সেমাই, এ-৭ ঘি, গ্রিন মাউন্টেন বাটার অয়েল, মুসকান আয়োডিনযুক্ত লবণ, কনফিডেন্স আয়োডিনযুক্ত লবণ, মদিনা লাচ্ছা সেমাই, উট আয়োডিনযুক্ত লবণ এবং নজরুল আয়োডিনযুক্ত লবণ। বিজ্ঞপ্তিতে ওই ২২ পণ্যের সব মালামাল বিজ্ঞপ্তি প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত