আদালতে আসামির স্বীকারোক্তি

চুরি করতে না পারায় প্রবাসীর স্ত্রীকে খুন

আপডেট : ১২ জুন ২০১৯, ১১:১২ পিএম

হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামে চুরি করতে না পেরে সৌদিপ্রবাসীর স্ত্রী সাজেরা খাতুনকে (৫০) হত্যা করা হয়েছে। মামলার অন্যতম আসামি আবদুর রউফ (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনা দিয়েছে। গত মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এ তথ্য।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল বলেন, ঘটনার প্রায় ৯ মাস পর হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি জানান, গত সোমবার রাতে সদর থানার ওসি সহিদুর রহমান, ওসি (তদন্ত) জিয়াউর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশচন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পইল গ্রাম থেকে আবদুর রউফকে আটক করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত