চাঁদপুরে নদীতে নেমে কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ১২ জুন ২০১৯, ১১:১৩ পিএম

চাঁদপুরের মেঘনা নদীর চরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে রাফিদুল ইসলাম রাফিদ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ রাফিদ কুমিল্লা জেলা বন কর্মকর্তা রফিকুল ইসলামের ছেলে। সে কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে দুই কিলোমিটার দূরে মেঘনার চরে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত