ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৮:৩৯ এএম

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানিক হোসেন (২৫) ও নয়ন ইসলাম (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক পঞ্চগড় সদর উপজেলার বাদিয়াগছ গ্রামে বাসিন্দা এবং নয়নের বাড়ি একই উপজেলার সাহেবিজোত গ্রামে।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহম্মদ জানান, পঞ্চগড়ের বাদিয়াগছ গ্রাম থেকে মানিক ও নয়ন মোটরসাইকেলে শহরে যাচ্ছিল।

সদর উপজেলার ব্যারিস্টার বাজার রাস্তায় গেলে তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মানিক মারা যান। আহত নয়নকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত