হাতি তাড়ানোর বিদ্যুতে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০১৯, ১১:৪৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি অভ্যারখীল পাহাড়ি এলাকায় গতকাল শনিবার সকালে সবজি বাগানে হাতি তাড়ানোর জন্য দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে দিলোয়ারা বেগম (৫২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত দিলোয়ারা বেগম ওই এলাকার সালেহ আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দিলোয়ারা বেগম শনিবার ভোরে কাঁকরোলের বাগানে পরাগায়ন করতে যান। বাগানটিতে বন্যপ্রাণী তাড়ানোর জন্য বৈদ্যুতিক তার ছড়ানো ছিল। এতে জড়িয়ে পড়েন দিলোয়ারা। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কপিল উদ্দীন বলেন, গত রমজানেও একই রকমভাবে বিদ্যুতে একটি ছেলে আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত