রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম রতন মিয়া (৪০)। গতকাল শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি ট্রেনে করে আসছিলেন ওই ব্যক্তি। বিমানবন্দর রেলস্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
