সমুদ্রে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০১৯, ০২:৫০ পিএম

চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা একটার দিকে সৈকতের উত্তর পাশে উপকূলে মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করে।

কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরিদ আহমেদ জানান, লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পারকি সৈকতে গোসল করতে নেমে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কাউছার মোহাম্মদ মিনহাজ (১৫) ভাটার টানে ভেসে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত