বাসের ধাক্কায় ছাত্র-শিক্ষক নিহত

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৩:৩৫ পিএম

নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন কামাল হোসেন (৪০) ও সুমন (১২)। সোমবার বেলা ২টার সময় উপজেলার সতীহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন উপজেলার খুদিয়া ডাঙ্গা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি মান্দা উপজেলার সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সুমন উপজেলার সৈয়দপুর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে। সে একই বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে স্কুল থেকে সতীহাট বাজারে যাচ্ছিলেন ছাত্র ও শিক্ষক। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাজার এলাকায় রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত