ভোলায় জাতীয় বাজেটে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা অগ্রাধিকার দিয়ে চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে জেলা জলবায়ু ফোরাম।
গতকাল সোমবার বেলা ১১টায় ভোলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় ঝুঁকি বেড়েছে উল্লেখ করে এই এলাকার জনগোষ্ঠীর সুরক্ষায় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান। ২০১৯-২০ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটে উপকূলীয় এলাকার মানুষের কথা ভেবে বাজেটে অগ্রধিকারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা জলবায়ু ফোরামের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, নারী নেত্রী শরমিন জাহান শ্যামলী প্রমুখ।
