সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগে নবীনবরণ

আপডেট : ১৮ জুন ২০১৯, ০৩:০৮ এএম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং বিশেষ অতিথি ছিলেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আহসান খান।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহিবুল হক ভূঞা বিভাগের শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত