সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চররমজান সোনাউল্লাহ মৌজার সরকারি জমিতে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে ২১ ড্রেজার শ্রমিককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত সোমবার রাতে তাদের কারাদণ্ডাদেশ দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ড্রেজার শ্রমি সৈয়দ বিশ্বাস, ছগির হোসেন, কামাল হোসেন, রিয়াজুল ইসলাম, আবুল খায়ের, সাইফুল ইসলাম, নূরে আলম, মো. ফেরদৌস, রাসেল বিশ্বাস, নূর ইসলাম, মো. ইলিয়াস, কবির হোসেন, মালেক হাওলাদার, জাকির হোসেন, জাহাঙ্গীর, স্বপন জোয়ারদার, মো. মুন্না, ছোবহান, সোহাগ, কামাল হোসেন ও মোখলেস।
