নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহের চতুর্থ দিন গতকাল রাজধানীর খিলগাঁও, পল্টন, মতিঝিল, বাড্ডাসহ বিভিন্ন থানায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ এতে অংশ নেয়।
ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, রাজধানীর ৫০ থানার ৩০২টি বিটে পুলিশের উদ্যোগে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তার লক্ষ্যে বাড়ি, স্থাপনা, প্রতিষ্ঠানের মালিক, ভাড়াটেদের সম্পর্কে তথ্য সংরক্ষণ ও সিআইএমএস (সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যার যুক্ত করা হচ্ছে।
