কুষ্টিয়ায় একটি ইট ভাটায় র্যাবের পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার গভীর রাতে কুমারখালী উপজেলার লাহিনী গ্রামের গড়াই ব্রিক ফিল্ড থেকে সোহেল রানা (২৭) নামের ওই যুবককে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল মো. সোহেল রানা (২৭)কে ভুয়া র্যাব পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করার অপরাধে আটক করে। তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
