ঝালকাঠি জেলা বিএনপির উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ের আভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের পদ স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে জেলা বিএনপির সাধারণ সম্পদকের পদ স্থগিত করা হয়। কেন্দ্র থেকে প্রেরিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল জেলা বিএনপির সাধারণ সভা শেষে হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জেলা বিএনপির এই নেতাকে দায়ী করা হয়।
