ধামরাইয়ে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:৪৭ পিএম

ঢাকা জেলার ধামরাই উপজেলার বরাকৈর মৌজায় স্থাপন করা হচ্ছে ৫০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র। যৌথভাবে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশের এসএস এগ্রো কমপ্লেক্স লিমিটেড ও জার্মানির দুটি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৯৪ কোটি ৪০ লাখ টাকা। ২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ৮ দশমিক ৬০ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার।

গতকাল বুধবার কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রি, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন বরাকৈর মৌজায় ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত