জাতিসংঘের দাবি

খাশোগি হত্যায় দায়ী সৌদি যুবরাজ

আপডেট : ১৯ জুন ২০১৯, ১১:০৪ পিএম

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সম্পৃক্ত থাকার ‘যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই হত্যাকাণ্ড নিয়ে প্রথম স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন জাতিসংঘের এক বিশেষ দূত।

গতকাল বুধবার বিশেষ দূত অ্যাগনেস ক্যাল্লামার্দের প্রকাশিত তদন্ত রিপোর্টে বলা হয়, খাশোগিকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক আইন অনুসারে দায়ী সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও বিদেশে তার ব্যক্তিগত সম্পদের ওপর অবরোধ জারি করা উচিত। যতক্ষণ পর্যন্ত তিনি তার নির্দোষ থাকার প্রমাণ হাজির করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ বহাল রাখা উচিত।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রাথমিকভাবে অস্বীকার করে সৌদি কর্র্তৃপক্ষ। কিন্তু তুরস্ক প্রমাণ হাজির করলে সৌদি কর্র্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

জাতিসংঘের বিশেষ দূত সৌদি যুবরাজের সম্পৃক্ততা নিয়ে কোনো উপসংহার টানেননি। তবে তদন্তে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে বলে তিনি জানান। খাশোগির ঘটনায় সৌদি আরবের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর জারি করা অবরোধের সমালোচনা করে তিনি বলেন, মাত্র কয়েকজনের ওপর অবরোধ জারি করে বিষয়টির নিষ্পত্তি করা উচিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত