বাকি না দেওয়ায় গরম পানিতে ঝলসে দিল বখাটে

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:০২ এএম

বাকিতে পণ্য না দেওয়ায় গাজীপুরে দোকানির গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে এক বখাটে। গত মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর গাছা থানার শরীফপুর কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দোকানদার কামাল হোসেনকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

কামালের স্ত্রী আকলিমা বেগম বলেন, ‘শরীফপুর কোনাপাড়া এলাকার মিজানুর রহমান মির্জার বখাটে ছেলে মনির হোসেন (৩৮) তার স্বামীর দোকান থেকে বাকিতে চা, সিগারেটসহ বিভিন্ন পণ্য নিত। কিন্তু টাকা চাইলে না দিয়ে ঘোরাতে থাকে। গত মঙ্গলবার বিকেলে মনির দোকানে এসে ফের বাকিতে পণ্য চায়। দিতে রাজি না হওয়ায় তার স্বামীকে গালাগাল ও মারধর করে। একপর্যায়ে দোকানের চায়ের গরম কেটলি নিয়ে কামালের মাথায় গরম পানি ঢেলে দেয় মনির।’ কামালকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত