রাজধানীতে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে কমিটি

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:০৩ এএম

আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে চলাচল করা ছোট ছোট অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আনতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি রিকশা, অটোরিকশা ও পাশের জেলাগুলো থেকে ঢাকায় ঢোকা অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করবে। এর প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল বুধবার নগর ভবন দক্ষিণের সভাকক্ষে ঢাকা যানবাহন সমন্বয় কর্র্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত