ফের নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:০৪ এএম

একদিন বিরতি দিয়ে ফের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের ভেঙে দেওয়া কমিটির নেতাকর্মীরা। বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিকভাবে নতুন কমিটি গঠনের দাবিতে গতকাল বুধবার সকালে কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা জানান, দাবি পূরণে তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দাবি পূরণে আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আন্দোলনের নেতৃত্বদানকারী সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘প্রথমে সার্চ কমিটি ও পরে জ্যেষ্ঠ নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং তাদের সম্মানার্থে আমরা আন্দোলন কর্মসূচি স্থগিত করি। কিন্তু দাবি পূরণে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার।’ তিনি বলেন, ‘আমাদের দাবি, বয়সের সীমারেখা তুলে নিতে হবে। ২০০০ সালের আগে যাদের এসএসসি তাদেরসহ একটি স্বল্পকালীন কমিটি দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত