দিনাজপুরের পার্বতীপুরে বাল্যবিবাহ প্রতিরোধ-বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাল্যবিবাহ গণ শুনানির আয়োজন করে উপজেলা পরিষদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব মো. সামছুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক।
প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ গুরুত্বর অপরাধ। এ অপরাধ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক আন্দোলনের মাধ্যমে অভিভাবকদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, রুকশানা বারি রুকু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।
গণ শুনানিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।
