নড়িয়ায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২১ জুন ২০১৯, ১২:০২ এএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনি গ্রামে ইয়াকুব ছৈয়াল (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোজেশ্বর ইউনিয়নবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি করা হয়েছে। এতে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি, পাঁচক, আনাখ- ও দুলুখ- গ্রামের মানুষ অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল সরদার, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল ফকির, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

ওই হত্যার ঘটনায় নিহত ইয়াকুব ছৈয়ালের ছেলে মিন্টু ছৈয়াল বাদী হয়ে গত ১১ জুন নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত