মতবিনিময় সভায় আতিকুল

উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

আপডেট : ২১ জুন ২০১৯, ০১:৫৫ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোনো এলাকার উন্নয়ন শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য এলাকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল রাজধানীর সাঁতারকুলে সম্প্রসারিত ৪১ নম্বর ওয়ার্ড উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে গ্রাম হবে শহর’ এমন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনের একটি অভিজ্ঞ দল এরই মধ্যে ওয়ার্ডগুলো হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে। এছাড়া এলাকার সাবেক চেয়ারম্যান, কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি করে দিয়েছি। যারা এলাকারগুলোর উন্নয়ন নিয়ে কাজ কারার পরামর্শ দেবে। সবাই মিলে সব এলাকার উন্নয়নের জন্য সুপরিকল্পিত উদ্যোগ নিচ্ছি। নতুন ওয়ার্ডগুলোর জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত