র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭

আপডেট : ২২ জুন ২০১৯, ১২:৩৮ এএম

ঢাকা ও নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার র‌্যাব-১০-এর একটি দল ঢাকার ডেমরা, গে-ারিয়া ও নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো শফিকুল (২৮), জহিরুল ইসলাম (৩৮), মাসুদুর রহমান (৪০), রুবেল (৩০), জোবায়ের রহমান (৩০), বিপ্লব (২৫) ও জহুরুল (৪৫)। ওই সময় তাদের কাছ থেকে ২২৫টি ইয়াবা ট্যাবলেট, দুই বোতল বিদেশি মদ, ১০টি মোবাইল ফোন, ৬১ হাজার ৩৭০ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‌্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক দেশ রূপান্তরকে জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দুই জেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত