থানা থেকে পালাল আসামি

আপডেট : ২২ জুন ২০১৯, ১০:৪৭ পিএম

লালমনিরহাট সদর থানা থেকে মুরাদ হোসেন আনন্দ নামে অস্ত্র মামলার অন্যতম আসামি পালিয়েছেন। গত শুক্রবার রাত আটটার দিকে ওসি (তদন্ত) এরশাদুল আলমের অফিস কক্ষের শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে আনন্দ পালিয়ে যান বলে দাবি পুলিশের।

ওসি (তদন্ত) এরশাদুল আলম দেশ রূপান্তরকে বলেন, ওই সময়ে অফিসে ছিলাম না। আসামি আনন্দ পেটের পীড়ায় ভুগছেন এমন কথা বলে টয়লেটে যান। পরে টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত