নুসরাতের পরিবারের ক্ষতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

আপডেট : ২২ জুন ২০১৯, ১০:৪৮ পিএম

সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠিন ও কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ফেনীর নবাগত পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী। তিনি বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নুসরাতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে ফেনীর পুলিশ লাইনস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত