দাবি বাস্তবায়নের অঙ্গীকার

ক্লাসে ফিরলেন বুয়েট শিক্ষার্থীরা

আপডেট : ২৩ জুন ২০১৯, ০২:৫৪ এএম

ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা পাঁচদিন আন্দোলনের পর গতকাল শনিবার ক্লাসে ফিরেছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ১৬ দফা দাবি বাস্তবায়নে লিখিতভাবে অঙ্গীকার করায় সাময়িকভাবে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে তারা ক্লাসে ফেরেন।

আন্দোলনের মুখপাত্র হাসান সারোয়ার সৈকত দেশ রূপান্তরকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে আমাদের সব দাবি-দাওয়া লিখিতভাবে ভিসি স্যারকে দেওয়া হয়। পরে প্রশাসন তা বাস্তবায়নে শুক্রবার রাতে লিখিতভাবে অঙ্গীকার করে।’ তিনি বলেন, ‘অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতে তাদের দাবি-দাওয়া বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত যেসব দাবি বাস্তবায়ন সম্ভব তার দিন-সময় উল্লেখ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

এ বিষয়ে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর সুপারিশে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত