রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল রোববার জামিন পেয়েছেন।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহসান চৌধুরী শুনানি শেষে রোববার এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জি আর ও) শেখ রকিবুল রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করলে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।
আইনজীবী এস কে আবু সাঈদ লিয়াকত আলী খাঁন মুকুলের পক্ষে জামিন আবেদন করেন। এ মামলায় অপর দুই আসামিও জামিন পেয়েছেন।
