হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:৪০ এএম

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ সোমবার। প্রার্থীদের প্রচার এরই মধ্যে শেষ হয়েছে।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মিজানুর রহমান মিজান (নৌকা), এম ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন), মর্তুজ আলী (চামচ), নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ) ও সৈয়দ কামরুল হাসান (জগ)।

মিজান এবার নৌকা প্রতীক পেলেও তার সঙ্গে ভোটের মাঠে ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) হিসেবে লড়ছেন নিজ দলের আরও তিনজন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। আর জেলা শ্রমিক দলের সভাপতি ও বিএনপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীক নিয়ে লড়ছেন।

এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত