মানিব্যাগ চুরি করে বরখাস্ত এয়ার ইন্ডিয়ার পাইলট!

আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:০২ এএম

বিমানবন্দরের করমুক্ত দোকান থেকে মানিব্যাগ চুরির অভিযোগে বরখাস্ত করা হয়েছে এয়ার ইন্ডিয়ার পাইলট রোহিত ভাসিনকে।

অস্ট্রেলিয়ার সিডনিতে ওই চুরির ঘটনায় রবিবার রোহিতকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

শনিবার সিডনি বিমানবন্দরের একটি করমুক্ত দোকান থেকে রোহিত মানিব্যাগ চুরি করেছেন বলে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার আঞ্চলিক ম্যানেজার। এরপরই অভিযুক্তকে বরখাস্ত করে তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, “আঞ্চলিক কর্মকর্তা (পূর্ব) হিসেবে কাজ করতেন এয়ার ইন্ডিয়ার ওই পাইলট। গত ২২ জুন সিডনি থেকে দিল্লিগামী এআই ৩০১ ফ্লাইটে পাইলট হিসেবে দায়িত্ব ছিলেন। সেটি ছাড়ার কথা ছিল অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১০.৪৫ মিনিট।”

তিনি বলেন, “বিমানটি ছেড়ে আসার আগে সিডনি বিমানবন্দরের করমুক্ত দোকান থেকে না বলে একটি মানিব্যাগ তুলে নেওয়ার অভিযোগ ওঠে পাইলট রোহিতের বিরুদ্ধে। এর জেরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তদন্ত শুরু করা হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত