পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি হারুন মজুমদার জানান, রোববার রাতে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়ায় উপজেলার শরৎনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় ওই যুবক রেললাইন পার হবার সময় অথবা ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তবে নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও হাফ হাতা হলুদ রঙের টি-শার্ট আছে।
