শীতলক্ষ্যা গ্রিডে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:২২ পিএম

নারায়ণগঞ্জ শহরে হঠাৎ করেই বেড়ে গেছে বিদ্যুতের লোডশেডিং। গত শনিবার থেকে দিনে ও রাতে সমানতালে চলছে বিদ্যুতের আসা-যাওয়া। প্রচ- গরমে এমনিতেই নগরবাসীর নাভিশ্বাস। তার ওপর ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ায় বিপাকে পড়েছে গোটা নগরবাসী।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব জোনের শীতলক্ষ্যা গ্রিডে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এরপর তিন দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ওই ঘটনার পর থেকে নগরীতে যে লোডশেডিং শুরু হয়, তা থেমে থেমে চলছেই। দিন কি রাত, বিদ্যুৎ এই আছে তো এই নেই। একদিকে তীব্র দাবদাহ অপরদিকে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মিল-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব জোনের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াদুদ দেশ রূপান্তরকে বলেন, ২২ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা গ্রিডে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহের যন্ত্রাংশ। এতে করে নগরীতে বিদ্যুৎ সরবরাহে বঘ্ন ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত