কনস্টেবল নিয়োগে অনিয়ম

চুয়াডাঙ্গায় পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:৪৫ পিএম

কনস্টেবল নিয়োগে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় এক পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার রাতে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিদর্শক শহীদুজ্জামানসহ বেশ কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে পরীক্ষার্থীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে পরিদর্শক শহীদুজ্জামান, একজন সহকারী উপপরিদর্শক ও তিনজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া অন্যরা হলেন এএসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল কামরুল ইসলাম, মানিক হাসান ও হারুনর রশিদ।

গত ২২ জুন থেকে চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত