জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী জহির সুমন। প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। সময় টেলিভিশন, বৈশাখী ও দীপ্ত টেলিভিশনে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন ৩৯ বছর বয়সী সুমন। ষোল গুটি নামে একটি প্রোডাকশন হাউজ রয়েছে তাঁর।
সদাহাস্য সুমনের শৈশব পার হয়েছে বাতজ্বরে মতো রোগের সঙ্গে লড়াই করে। ধীরে ধীরে সেই রোগ তাঁর শরীরে নানা জটিলতা তৈরি করে। বর্তমানে হৃৎপিণ্ডের একটি ভালভ অকেজো হয়ে গেছে। হৃদ্রোগ ও ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলাকালে তাঁর স্ট্রোক হয়। এখন তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক।
সামগ্রিক ঝুঁকি বিবেচনায় দেশের ডাক্তাররা সুমনের অস্ত্রোপচার করতে পারছেন না। বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। চিকিৎসার পুরো ব্যয় সুমনের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
দ্রুত বিদেশে নিয়ে না গেলে তাঁর আবার স্ট্রোক হওয়ার আশঙ্কা আছে।
সুমনের চিকিৎসায় সহায়তার জন্য তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সাহায্য পাঠানো যাবে: নাজমুল হক রেজওয়ান, ব্যাংক এশিয়া, অ্যাকাউন্ট নম্বর ৫০৩১১০০৬০২৫। অ্যাকাউন্ট নাম: মো. জহিরুল হক, যমুনা ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর ০০০১০৩১০০৭০৭৫৯। বিকাশ ব্যক্তিগত অ্যাকাউন্ট: ০১৯১১৫৮৮৫৬৩।
