রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় আলিয়া নামে আড়াই বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাবা জসিম উদ্দিন পুলিশের কনস্টেবল। গতকাল সোমবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বড় বোন জারিন তাসনিম লুবনাও (৫) গুরুতর অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, বিষয়টি আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। প্রাথমিকভাবে জানতে পেরেছি মৃত ও অসুস্থ শিশু দুটি অপর এক শিশুর সঙ্গে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়। ওসি বলেন, এটি পয়জনিং না ভাইরাস কিছুই বলা যাচ্ছে না।
×
