৫০ হাজার টাকার জন্য খুন না.গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী

আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:২২ এএম

৫০ হাজার টাকার লোভে নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নজরুলকে পরিকল্পিতভাবে বরিশালে নিয়ে তিন বন্ধু মিলে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার এক সংবাদ সম্মেলনে বরিশালের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আবুল তালুকদারের স্বীকারোক্তির বরাত দিয়ে জানান, গত ৭ জুন সন্ধ্যায় উজিরপুরের মুঙ্গাকাঠি গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় শনাক্ত করে। এরপর হত্যার ক্লু উদ্ঘাটন করে উজিরপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার আবুল তালুকদার জানিয়েছে, ঋণ শোধের জন্য বাড়ি থেকে জমি বিক্রি করে ৫০ হাজার টাকা এনেছিলেন স্বর্ণ ব্যবসায়ী নজরুল ইসলাম। তবে তার আরও টাকার প্রয়োজন ছিল। বিষয়টি তিনি আবুলসহ তিন বন্ধুকে জানান। এরপর বন্ধুরাই ওই ৫০ হাজার টাকার লোভে খুন করে নজরুলকে।

এ ঘটনায় নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নজরুলের ছেলে মুন্না চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ৭ জুন উজিরপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার ১৭ দিন পর আবুলকে গত রবিবার ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত