নিখোঁজের দুদিন পর খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হলো পটুয়াখালীর বাউফলের নওমাওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভংকর হাওলাদারের (২৩) লাশ। গতকাল বুধবার সকালে আদাবাড়িয়া-নওমাওলা ইউনিয়নের মধ্যবর্তী গোলাবাড়ী এলাকা খালে লাশটি ভাসমান অবস্থায় প্রথমে দেখতে পায় স্থানীয়রা। পরে বাউফল থানা পুলিশ খবর পেয়ে খাল থেকে লাশটি উদ্ধার করে। এসময় লাশের দেহে অসংখ্য ধারালো দায়ের কোপের চিহ্ন দেখতে পাওয়া যায় বলে স্থানীয়রা জানায়। শুভংকর উপজেলার নওমাওলা ইউনিয়নের বটকাজল এলাকার সত্যরঞ্জন হাওলাদারের পুত্র এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল শুভংকর হাওলাদার।
×
