বজ্রপাতে দুই নারীসহ নিহত ৩

আপডেট : ২৬ জুন ২০১৯, ১০:৪৪ পিএম

নীলফামারীর ডোমার ও ডিমলা এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর এসব বজ্রপাতে রানীশংকৈল ও হরিপুরে আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতরা হলেন ডোমারের পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর গ্রামের মান্নাত হোসেনের স্ত্রী আয়শা বেগম (৫৫), ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামে জামাইর বাড়িতে বেড়াতে আসা লালমনিরহাটের পাটগ্রামের জগতবাড়ি ইউনিয়নের বাসিন্দা আবদুল আজিজ (৬৫) ও বালিয়াডাঙ্গীর দোগাছি গ্রামের ধুরেশ চন্দ্রের স্ত্রী সাবিনা রানী (৪২)।

বজ্রপাতে আহত ব্যক্তিদের মধ্যে ইশিতা নামে বিভাগীয় পর্যায়ের নারী ফুটবল দলের খেলোয়াড় রয়েছেন। তিনি রাঙ্গাটুঙ্গি গ্রামের ইউসুফ আলীর মেয়ে। তাকেসহ আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, সাবিনা রানী হার্টের রোগী ছিলেন। বজ্রপাতের বিকট শব্দে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত