‘ম্যাজিস্ট্রেটরা রিমান্ডে দিয়ে সংবিধান লঙ্ঘন করছেন’

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:৫৪ এএম

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে জোর করা যাবে না। ম্যাজিস্ট্রেটরা রিমান্ডে দিয়ে প্রতিদিনই সংবিধান লঙ্ঘন করছেন। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘নির্যাতন রোধের দায়দায়িত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। 

শাহদীন মালিক বলেন, ‘যাকে ধরা হচ্ছে, সে কী অপরাধ করেছে, কোথায় টাকা রেখেছে, এগুলো বলতে কাউকে বাধ্য করা যাবে নাÑ এটা বঙ্গবন্ধুর আমলে ১৯৭২ সালের সংবিধানেই আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত