ট্রাম্পের মধ্যে ‘নীতি-নৈতিকতার’ ঘাটতি রয়েছে: দালাইলামা

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৩:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ‘নীতি-নৈতিকতার’ ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন তিব্বতের ধর্মগুরু দালাইলামা। বৃহস্পতিবার বিবিসিকে এক সাক্ষাতকারে এমনটা বলেন তিনি।

ট্রাম্পের অনুভূতিকে কিছুটা ‘জটিল’ বলে বর্ণনা করেছেন ভারতে নির্বাসিত এই ধর্মগুরু।

৮৩ বছর বয়সী এই বৌদ্ধ ধর্মীয় নেতা বলেন, “একদিন তিনি এক রকম কথা বলেন, অন্যদিন বলেন আরেকরকম। আমি মনে করি, তার মধ্যে নীতি-নৈতিকতার ঘাটতি রয়েছে।”

তিনি বলেন, “ ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, ‘আমেরিকা ফার্স্ট’-কেই তার নীতি ঘোষণা করেছিলেন। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির জন্য দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।”

সোমবার অভিবাসী প্রত্যাসী এক বাবা তার শিশুকন্যাসহ নদীতে ডুবে মারা যাওয়ার ছবিতে সমালোচিত হচ্ছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সংকট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর অভিবাসন নীতির জ্বলন্ত প্রমাণই যেন এই ছবিটি।

এ ঘটনার পরে বিবিসিকে এই সাক্ষাতকার দেন দালাইলামা। নোবেল বিজয়ী এই ধর্মীয় নেতা এর আগেও বৈশ্বিক পরিস্থিতির জন্য ট্রাম্পকে দায়ী করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত