অ্যাপল ওয়াচ সিরিজ ফোর হেলথ ডেটা সংগ্রহ করে রাখতে পারে। যে ডেটা আপনি ডাক্তারকে পাঠাতে পারবেন এবং যার ওপর ভিত্তি করে পরবর্তীকালে ডাক্তারের সঙ্গে কথোপকথন করতে পারবেন।
ডাক্তার ও রোগীর মধ্যে সেতুবন্ধ করবে অ্যাপল ওয়াচ সিরিজ ফোর। অ্যাপল ওয়াচ আপডেটেড সিরিজে পাওয়া যাবে ইসিজিসহ আরও কয়েকটি স্বাস্থ্য রিপোর্ট, যা চিকিৎসক মহলে গ্রাহ্য হবে বলে যাত্রা শুরুর দিনই দাবি করেছে অ্যাপল। অ্যাপল হেলথের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সুম্বুল দেশাই বলেন, ‘এই ঘড়ি ডিজাইন করা হয়েছে রোগী এবং ডাক্তারের মধ্যে যোগাযোগ রাখার কথা মাথায় রেখে।’
অ্যাপল ওয়াচ সিরিজ ফোর হেলথ ডেটা সংগ্রহ করে রাখতে পারে। যে ডেটা আপনি ডাক্তারকে পাঠাতে পারবেন এবং যার ওপর ভিত্তি করে পরবর্তীকালে ডাক্তারের সঙ্গে কথোপকথন করতে পারবেন। দেশাই বলেন, ‘আমরা চাই সবার স্বাস্থ্যকর জীবনযাপন হোক, সেদিকেই মূলত নজর দিয়ে অত্যাধুনিক ফিচারসহ বাজারে নিয়ে আসা হয়েছে অ্যাপল ওয়াচ। বিষয়টি অবশ্যই বিজ্ঞানভিত্তিক, কিন্তু এখনো অ্যাপল তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। সমীক্ষায় দেখা গেছে, চার লাখ মানুষের মধ্যে প্রতি দুই হাজার জনের হৃৎস্পন্দনের সমস্যা রয়েছে। কাজেই নিজের হৃৎস্পন্দনের ওপর নজর রাখার প্রয়োজন আছে বলে মনে করছে চিকিৎসক মহল। অ্যাপল ওয়াচ মানুষের শারীরিক অবস্থা সম্পর্কিত কতটা সঠিক তথ্য দিচ্ছে তা নিয়েই চলছে গবেষণা, জানালেন দেশাই।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডেটা কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকবে। ইন্টারনেটে স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য বেচাকেনা হবে না। একমাত্র রোগী নিজে শেয়ার করতে চাইলেই তবেই সেই ডেটা অন্যত্র যাবে।
